একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।


মো.খলিলুর রহমান:পটুয়াখালীতে বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবনে পোস্টার সম্বলিত একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।গত ৫ আগস্টের পর পটুয়াখালীর কাজীপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি তার বাসার সামনে গেটে এই সাইনবোর্ডটি টানিয়ে দেন। বৈষম্যবিরোধী আন্দোলনের নাম ব্যবহার করে এমন সাইনবোর্ড টানানো নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।সরেজমিনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কাজীপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, পটুয়াখালী চক্ষু হাসপাতালের সামনে ইলিয়াস হোসেনের বাসা (বাসার হোল্ডিং নম্বর-০৮০০৪-০০৯৭-০০)। বাসায় প্রবেশের গেটে লাগানো রয়েছে একটি সাইনবোর্ড। তাতে লেখা- ‘বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবন’।

খোঁজ নিয়ে জানা যায়, ইলিয়াস হোসেন কাজীপাড়া এলাকার আব্দুস সত্তার মজুমদারের ছেলে। তিনি বর্তমানে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। গত ৩, ৪ ও ৫ আগস্ট পটুয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে ইলিয়াস হোসেন তার মেয়েকে নিয়ে সক্রিয়ভাবে অংশ নেন।সাইনবোর্ডটির বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন, পটুয়াখালীতে আন্দোলন করেছি,চৌরাস্তা থেকে শহীদ মিনার ছিল আমাদের দখলে।আমরা সবাই একত্রে ছিলাম,এক সারিতে ছিলাম। আমার মেয়েও এই আন্দোলনে ছিল।সে পটুয়াখালী সরকারি কলেজে পড়ছে।ভালো লাগা থেকেই বাসার সামনে সাইনবোর্ড টানিয়েছি।গত ৫ আগস্টের পর এই সাইনবোর্ড টানানো হয়েছে।

Top