দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে


মনির হোসেন:বরিশালে যুব সমাজের উদ্যোগে এলাকায় পাহারা বসিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।জেলার গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শনিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের চারঘাটা যুব সমাজের সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরার জন্য পাহারা বসায়।এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী হীরা মাঝির সহযোগী কটকস্থল গ্রামের আজিজ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল সরদার ও তারাকূপি গ্রামের সুনিল মণ্ডলের ছেলে শুভ মণ্ডলকে সাতশ’ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ আটক করা হয়।

পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন,আটকদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Top