ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের তোপের মুখে পরিচালকের পদত্যাগ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের তোপের মুখে পরিচালকের পদত্যাগ


মোহাম্মাদ সাকিব খাঁন: ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করে হাসপাতাল ত্যাগ করেন।পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি ডা. এইচএম সাইফুল ইসলাম পরিচালক হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা করতে অপারগ বিধায় স্বেচ্ছায়-সজ্ঞানে অত্র হাসপাতালের পরিচালনার দায়িত্ব থেকে বিরত আছি। অবিলম্বে আমার দায়িত্ব হস্তান্তর করার ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি।

এর আগে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা সকাল থেকে পরিচালকের পদত্যাগের দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে পরিচালকের কার্যালয় ঘেরাও করে। এ সময় শিক্ষার্থীরা পরিচালকের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ জানান, পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম কোনোভাবেই এ পদের জন্য যোগ্য ছিলেন না। তাছাড়া তিনি হাসপাতালে থাকাকালীন বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এজন্য তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।এ সময় শিক্ষার্থীরা হাসপাতালে নতুন পরিচালক হিসেবে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল পদ মর্যাদার কর্মকর্তা দেয়ার দাবি জানান।

Top