পটুয়াখালীতে সাবেক এমপি শাহজাহান খান হত্যার ঘটনায় মামলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পটুয়াখালীতে সাবেক এমপি শাহজাহান খান হত্যার ঘটনায় মামলা


মনির হোসেন:পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের ওপর হামলা ও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে শাহজাহান খানের বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান মামলাটি করেন।মামলায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। এছাড়ও আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় মহা সমাবেশে যাওয়ার পথে শাহজাহান খান ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।মামলার বাদী মো. শিপুল খান বলেন, আমার বাবাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা বাবা একজন সিনিয়র রাজনৈতিক নেতা ছিলেন। এ শহরে সিনিয়র সিটিজেনদের কোনো সময় গায়ে হাত দেওয়া তো দূরের কথা কাউকে অসম্মান করার ঘটনাও ঘটেনি। কিন্তু জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর আমার বাবার উপর হামলা করিয়ে নির্যাতন চালিয়ে এক অপরাজনীতি শুরু করে। আমার বাবা রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, শিপুল খানের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করবে।

Top