সব অনিয়ম তদন্তে কমিশন গঠন করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

সব অনিয়ম তদন্তে কমিশন গঠন করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে


মোহাম্মাদ সাকিব খাঁন: ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বিগত ১৬ বছরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হওয়া সব অনিয়ম তদন্তে কমিশন গঠন করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেন।উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা ও শিক্ষার মান উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে কাজ করব। শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি হলে এখানে কোনো বৈষম্য থাকবে না।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, তা কোনোভাবেই নষ্ট করা যাবে না। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজার, বিভাগীয় ডিনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Top