অনুমোদনবিহীন যানবাহন রোধে পুলিশ বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

অনুমোদনবিহীন যানবাহন রোধে পুলিশ বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের


মনির হোসেন:বরিশাল মহানগর এলাকায় যানবাহন চলাচল ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য নিয়োজিত মোবাইল পার্টি ও ডিবি পুলিশের সদস্যদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।যেখানে বলা হয়, সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, সাগরদি, রূপাতলী ও অন্যান্য স্থানের ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য থানা এলাকায় নিয়োজিত মোবাইল পার্টি ও ডিবি পুলিশকে নির্দেশ দেওয়া হলো।

সেইসঙ্গে সাব-কন্ট্রোলকে বিষয়টি তদারকি করার আদেশ দেওয়া হলো।গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সপ্তাহের বেশি সময় ধরে পুলিশ সদস্যহীন বরিশাল নগরের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। পুলিশ সদস্যরা কাজে ফিরলে শিক্ষার্থীরা উঠে যাওয়ার পরপরই তীব্র যানজটের শহরে পরিণত হয়েছে বরিশাল।নাগরিকরা বলছেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে বরিশাল শহরজুড়ে নতুন নতুন ব্যাটারিচালিত রিকশা আর অটোরিকশা ভরে গেছে। সেইসঙ্গে অনভিজ্ঞ চালক ও আইন অমান্যকারীদের সংখ্যাও বেড়ে গেছে। আর এসব কারণে নগরে দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি সব প্রধান সড়কে তীব্র যানজট লেগে থাকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত, যা আগে কখনো হয়নি।এ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনবিহীন যানবাহন রোধে পুলিশ বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের।

Top