ব‌রিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ব‌রিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত


মো.খলিলুর রহমান:ব‌রিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।নিহত দুই বন্ধু হলো- পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রুনশি এলাকার আরব আলী খানের ছেলে জয় (১৬) ও একই এলাকার নাসির হাওলাদারের ছেলে সাইমুন হাওলাদার (১৭)।নিহত জয় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সাইমুন বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড মুজাহিদিয়া মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।ঘটনার সূত্রে জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দুই বন্ধু মিলে ভাড়ায় মোটরসাইকেল নিয়ে পায়রা সেতুতে ঘুরতে যায়। এ সময় বাড়ি ফেরার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে থেমে থাকা গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় মোটরসাইকেল থাকা দুই বন্ধু সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থা তাদের উন্নত ঢামেক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদের মৃত্যু হয়।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুই বন্ধু চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Top