এক তরুণীর মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

এক তরুণীর মরদেহ উদ্ধার


ইমন হাওলাদার:ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনার তীর থেকে অজ্ঞাতপরিচয়(২০)এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহটি দুই/একদিন আগের হতে পারে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তার মৃত্যুর কারণ জানা যাবে।

Top