যৌথ বাহিনীর অভিযানে বিএনপির বহিষ্কৃত নেতা মন্টি গ্রেপ্তার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

যৌথ বাহিনীর অভিযানে বিএনপির বহিষ্কৃত নেতা মন্টি গ্রেপ্তার


মনির হোসেন:বরিশাল মহানগর বিএনপির ১৭ ওয়ার্ডের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক সাগর উদ্দিন মন্টিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাসা সদর রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, হামলা ভাঙচুর চাঁদাবাজির মামলায় আজ দুপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।এর আগে সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে মামলা চাঁদাবাজির অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসুদ বাবলু।

আর সেই মামলা তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মিজানুর রহমান।তিনি বলেন,সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে হামলা চাঁদাবাজির মালায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Top