বেনাপোলে ১৯পিস স্বর্নেরবার সহ আটক ১ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বেনাপোলে ১৯পিস স্বর্নেরবার সহ আটক ১


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪কেজি ৫৫৭ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণেরবার সহ পাচারকারীকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি জব্দ করে। আটক মো. মাহফুজ মোল্ল্যা (২৬) নড়াইলের মঙ্গলপুর গ্রামের হাসমত উল্ল্যাহর ছেলে।বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একজন ব্যক্তির কোমরে কালো কাপড়ের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণেও সর্বমোট সিজার মূল্য ৪,৬১,৬২,৪১০/- (চার কোটি একষট্টি লক্ষ বাষট্টি হাজার চারশত দশ) টাকা।

যশোর ৪৯ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ১৯ পিস স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

Top