তিন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

তিন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী


ইমন হাওলাদার:ভোলার দৌলতখান উপজেলা থেকে তিন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের বাড়িতে তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র, দুইটি কার্তুজ, একটি মোটরসাইকেল এবং ১৫টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খায়েরহাট বাজার সংলগ্ন এলাকার থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- মো. আনোয়ার হোসেন (৩৮), মো সোহেল (২৮) এবং মো. হাসান (২০)।বেলা ১১টার দিকে সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন।কোস্টগার্ড জানায়, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মো. আনোয়ারের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল।পরে ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে।

যার ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ৫ নম্বর দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ওই এলাকার ব্যাপারী বাড়িতে তল্লাশি করে কুখ্যাত ডাকাত মো. আনোয়ার হোসেন, মো. সোহেল এবং মো. হাসানকে অস্ত্র ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়েছে।আটক ডাকাত ও জব্দ করা সব আলামতসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

Top