ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু


মোহাম্মাদ সাকিব খাঁন: ভোলায় ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে মো. হাসান সাজি (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিহত হাসান সাজি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়া গ্রামের মো. আব্দুল হাসেম সাজির ছেলে। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, হাসান সাজি দক্ষিণ বালিয়া গ্রামে শিমের চাষ করেন। তার ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে তিনি সোমবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত শিম ক্ষেতে কীটনাশক দেন। কীটনাশক দিয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার কিছুক্ষণ পর বমি করতে থাকলে তার পরিবারের সদস্যরা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

Top