নয় নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে মানববন্ধন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

নয় নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে মানববন্ধন


এ বি এম তারেক:বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হুমায়ুন কবির লিংকু ও তার বড় ভাই সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমানসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে নয় নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে কাটপট্টি নিবাসী সমীর সাহার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন নয় নম্বর ওয়ার্ডে বসবাসকারী ও ব্যবসায়ীদের পক্ষে সাথী দাস, শাহে আলম, সত্য কর্মকার, তরুণ কর্মকারসহ অন্যরা।

Top