বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যুর কয়েক ঘণ্টার মাথায় আহত আরোহীরও মৃত্যু - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যুর কয়েক ঘণ্টার মাথায় আহত আরোহীরও মৃত্যু


মো.খলিলুর রহমান: ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া গতির বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যুর কয়েক ঘণ্টার মাথায় আহত আরোহীরও মৃত্যু হয়েছে।রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।এরআগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেনমোটরসাইকেল চালক ও গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) এবং মোটরসাইকেল আরোহী ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়া গতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়েন। খবর পেয়ে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক লাভলু মাঝিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত সেন্টু মৃধাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সেন্টু মৃধা মারা যান।ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top