বরিশাল নগরে দুই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশাল নগরে দুই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে


মোহাম্মাদ সাকিব খাঁন: বরিশাল নগরে দুই সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে নগরের ৬ নম্বর ওয়ার্ডে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে স্থানীয় অনেকেই জানিয়েছেন, হামলা নয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল ও হৃদয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।যে ঘটনায় নগরের ৬ নম্বর ওয়ার্ড গগন গলি এলাকার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে হৃদয় (২২), ইসমাইল সিকদারের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল (৩০) রক্তাক্ত জখম হন। দুই ভাইয়ের মধ্যে প্রিন্স মাহমুদ সোহেল নগরের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও।

সোহেল জানিয়েছেন, তাদের দুই ভাইকে হত্যার উদ্দেশেই গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।আর আহতদের স্বজনরা হামলা কিংবা সংঘর্ষের বিষয়ে বিস্তারিত কিছু না জানাতে পারলেও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।আর অভিযোগ পেলে তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।

Top