কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ


আলোকিত বার্তা:ভোলার চরফ্যাশনের কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)’ নামে এক এনজিওর বিরুদ্ধে।শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত এনজিওর কর্মীদের বিচার দাবি করেছেন স্থানীয়রা।ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম বলেন, সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। সপ্তাহে ২৫০০ টাকা করে ১৩টি কিস্তি দিয়েছি। হঠাৎ দেশের চলমান পরিস্থিতি কারণে কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার শামীম আমার একটি গাভি গরু ছিনিয়ে নিয়ে যান। তাদের নিষেধ করলেও তারা আমার কথা শুনেনি। গাভিটির চার মাসের একটি বাচ্চাও রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, এনজিওর টাকা দিতে না পারায় গোয়াল ঘর থেকে একটি গরু ছিনিয়ে নেওয়া অমানবিক কাজ করেছে এনজিওর লোকজন। আইনগতভাবে এটা করতে পারে না। এনজিওর বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।সংস্থাটির মাঠকর্মী হাসিনা বেগম জানান, এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি দিয়েছেন কুলসুম বেগম। এরপর ঋণ খেলাপি করছেন তিনি। ঋণের টাকা পরিশোধ করতে বারবার বলা হয়েছে কিন্তু তিনি টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছি।গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ম্যানেজার মো. শামীম বলেন, কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি। এর বাহিরে তিনি আর মন্তব্য করেননি। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top