পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুই শিশু নিহত - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুই শিশু নিহত


মো.খলিলুর রহমান: ভোলার চরফ্যাশন উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক নারীসহ দুই শিশু নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার চরমাদ্রাজ, জিন্নাগড় এবং দুলার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- দুলারহাট থানার চর যমুনা গ্রামের অযুদ মিয়ার মেয়ে ইয়ানুর (২৭), চরমাদ্রাজ ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজানপুর গ্রামের মনজুর হাওলাদারের মেয়ে মরিয়ম (১২) এবং জিন্নাগড় ৫ নম্বর ওয়ার্ডের আবু নুরুল্লা’র ছেলে হামিম (৭)।নিহতদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া এলাকার একটি মাদরাসার ছাত্রী। সকালে অটোরিকশায় করে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার সময় মিয়াজানপুর সর্দার বাড়ি সংলগ্ন স্থানে তাকে বহনকারী অটোরিকশাটি ব্রেক ফেল করে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ওই অটোরিকশার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

অন্যদিকে দুলারহাট সড়কে লতিফ মিয়ার দোকান সংলগ্ন স্থানে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি অটোরিকশার চাপায় হামিম নামে এক শিশুর মৃত্যু হয়।এ ছাড়া শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে বসত ঘর ভেঙে গেলে ঘরের নিচে চাপা পড়েন ইয়ানুর বেগম ও তার মা বিবি আয়শা এবং বোন ফাতেমা বেগম। স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও মারা যান ইয়ানুর বেগম।চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরিন হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ঝড়ে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়াহবে।

Top