তালতলীতে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) আলোচনা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

তালতলীতে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) আলোচনা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত


ইমন হাওলাদার:দীর্ঘ ১৭ বছর পর বরগুনার তালতলীতে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) আলোচনা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার মডেল মসজিদে এ কর্মী সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।তালতলী উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মো. মুহিবুল্লাহ হারুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজালুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আল-মামুন ও উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শাহ জালাল পিয়াদা। এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী-বাকশালীরা আমাদের প্রথমসারির সব নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি। এ সময় বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যার বিচার দাবি করেন তারা।

Top