বিআরইউয়ের সভাপতি আনিসুর, সাধারণ সম্পাদক খালিদ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বিআরইউয়ের সভাপতি আনিসুর, সাধারণ সম্পাদক খালিদ


ইমন হাওলাদার:বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ/ ঢাকা ট্রিবিউন) ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন।শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট বিআরইউ কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সহ-সভাপতি বশির আহমেদ (বাংলাদেশ বুলেটিন টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসন (দখিনের সময়), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (বরিশালের কাগজ), দপ্তর ও প্রচার সম্পাদক জিয়াউল করিম মিনার (ইত্তেফাক) এবং ক্রীড়া সম্পাদক বায়েজিদ মোল্লা পান্নু (বরিশালের আলো) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মিথুন সাহা (বৈশাখি টেলিভিশন), তন্ময় তপু (নাগরিক টিভি) ও মর্জিনা বেগম (বরিশাল বেতার)। বিআরইউয়ের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। সম্পাদকীয় রিপোর্ট তুলে ধরেন মিথুন সাহা।

Top