পদ থেকে অব্যাহতি বরিশালে দুই বিএনপি নেতাকে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পদ থেকে অব্যাহতি বরিশালে দুই বিএনপি নেতাকে


ইমন হাওলাদার:বরিশাল মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্নাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়ার সই করা এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।স্মারকে উল্লেখ করা হয়, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্না হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অপরাধ করেছেন এবং তা তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বরিশাল মহানগরের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে বরিশাল বারের সাবেক সভাপতি ও সদররোডস্থ জামে বায়তুল মোকাররম মসজিদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি মুসল্লিদের উদ্যোগে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনও করা হয়।অন্যদিকে ৫ আগস্টের পর সদস্য সচিব আরমান সিকদার নুন্নার বিরুদ্ধেও এলাকায় ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ ওঠে।

Top