বরিশালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার অভিযান শুরু - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার অভিযান শুরু


মো.খলিলুর রহমান:ধান, নদী, খাল- এই তিনে বরিশাল’ জেলা ব্র্যান্ডিংয়ের স্লোগানকে সামনে রেখে খাল পরিষ্কার অভিযানে শুরু করেছে জেলা প্রশাসন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় নগরীর ঐতিহ্যবাহী জেল খাল ও লাকুটিয়া খালের সংযোগস্থল মড়কখোলার পোল থেকে পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।তিনি বলেন, বরিশাল নগরীতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়। তাই নগরীর জলাবদ্ধতা দূর করতে হলে প্রথমেই খাল পরিষ্কার ও খালের পাড় দখলমুক্ত করে পুনরুদ্ধার করা দরকার। এজন্যই প্রথমে খাল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এতে সাধুবাদ জানিয়ে বরিশালের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ নিজ নিজ উদ্যোগে অংশ নিয়েছেন।

বিডি ক্লিনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন,জেলা প্রশাসকের ডাকে সারা দিয়ে বিডি ক্লিনের ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বাইন বলেন, বরিশাল নগরীর খালগুলো ২০১৪ সালের পর আর পরিষ্কার করা হয়নি। ১০ বছর পর এই উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসনকে সাধুবাদ জানাই।উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, অতিরিক্ত জেলা জেলা ম্যাজিস্ট্রেট লুসি কান্ত হাজন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার প্রমুখ।

Top