পাথরঘাটায় প্রবীণ বিএনপি নেতার মৃত্যু - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পাথরঘাটায় প্রবীণ বিএনপি নেতার মৃত্যু


মো.খলিলুর রহমান:বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এম. মতিয়ার রহমান মোল্লা (৭০) মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামে নিজ বাড়িতে মৃত্যু হয় তার।দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তার ছোট ছেলে সুমন মোল্লা বলেন, ভোর ৪টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবা। কিছুক্ষণ পর আমাকে ডেকে চাচাদের ডাকতে বলেন। আমি চাচাদের ডেকে বাবার কাছে রেখে পাথরঘাটা থেকে ডাক্তার নিয়ে ফিরে দেখি বাবা আর নেই। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে হার্টের রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বাবা।এদিকে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, অনেক বছর পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

তিনি বলেন, বিকেল ৪টায় শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ উপজেলা বিএনপির কার্যালয় আনা হবে। পরে আছর নামাজের পর পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।তিনি বলেন, মতিউর রহমান মোল্লা একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। দলের সুখে দুঃখে সব সময় তাকে পেয়েছি।

Top