আমেরিকায় আর যাওয়া হলো না - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

আমেরিকায় আর যাওয়া হলো না


মো.খলিলুর রহমান:আমেরিকায় আর যাওয়া হলো না বরগুনার তালতলী উপজেলার নজরুল ইসলাম ডাকুয়া (৪৭) নামের এক ব্যক্তির বিমানযাত্রার আকাশ পথেই তার মৃত্যু হয়।বরগুনার তালতলী উপজেলার ছোট বগি ইউনিয়নের বগিবাজার নামক এলাকার বাসিন্দা তিনি। অবসরপ্রাপ্ত একজন কলেজশিক্ষক ছিলেন নজরুল। তার চার ভাই ও মাআমেরিকাপ্রবাসী।জানা গেছে, তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের বগিবাজার এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৪৭) মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা থেকে একটি বিমানের ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন। বিমানটি হংকং বিমান বন্দরে যাত্রাবিরতির আগেই নজরুল ইসলাম ডাকুয়া অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। পরে তার মরদেহ ওই বিমানবন্দরে রেখে বিমানটি যুক্তরাষ্ট্র চলে যান।

নজরুল ইসলাম প্রায় ১৫ বছরের চেষ্টায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার ভিসা পেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে গিয়ে সবকিছু ঠিকঠাক করতে বাংলাদেশ থেকে বিমানে করে নিজে আগে রওনা দেন। কিন্তু মাঝ আকাশের বিমানে মর্মান্তিক মৃত্যু হয় তার। ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।নজরুল ইসলামের স্ত্রী লায়লা আক্তার লিলি বলেন, প্রায় ১৫ বছরের চেষ্টায় আমিসহ দুই সন্তান নিয়ে আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছিলেন আমার স্বামী। সবকিছু ঠিকঠাক করার জন্য তিনি আগে রওনা হন। সেখানে সবকিছু ঠিকঠাক করে পরে আমাদের নিয়ে যাওয়ার কথা। কিন্তু যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের মধ্যেই তিনি মারা গেলেন। ধারণা করা হচ্ছে বিমানের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।তিনি আরও বলেন, তার চার ভাই ও মা আমেরিকার স্থায়ী নাগরিক হয়ে বসবাস করে আসছেন। খবর পেয়ে তারা হংকং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকল আইনি প্রক্রিয়া শেষ করে তারা লাশ বাংলাদেশে নিয়ে আসবেন।

Top