স্বৈরাচারী সরকার থেকে আপনারা দেখতে পেয়েছেন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

স্বৈরাচারী সরকার থেকে আপনারা দেখতে পেয়েছেন


মনির হোসেন:বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, গুম, খুন আর জুলুম করে ক্ষমতায় থাকার পরিণতি কী তা শেখ হাসিনার স্বৈরাচারী সরকার থেকে আপনারা দেখতে পেয়েছেন।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এই শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সেলিমা রহমান বলেন, গুম,খুন আর জুলুম করে ক্ষমতায় থাকার পরিণতি শেখ হাসিনার স্বৈরাচারী সরকার থেকে আপনারা দেখেছেন। তাই আগামী নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং রাখতে হবে সজাগ দৃষ্টি।তিনি বলেন, আপনারা জানেন তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কার করে গণতন্ত্র ফিরিয়ে এনে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন বলেও উল্লেখ করেন সেলিমা রহমান। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা, কথা বলার অধিকার নিশ্চিত, ভোটের অধিকার নিশ্চিত এবং বেঁচে থাকার অধিকারের জন্য গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে বিএনপির নেতা-কর্মীরা।তিনি আরো বলেন, নির্বাচন হলো গণতন্ত্রের বড় ধাপ, এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। আমরা চাই বর্তমান সরকার নির্বাচনমুখী যে সংস্কার আছে সেগুলো করে যাতে দ্রুত নির্বাচন দেয়।গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন যেমন দরকার, তেমনিভাবে রাষ্ট্র সংস্কার, প্রশাসন, বিচারবিভাগ, ভোটের অধিকার এই তিনটি জিনিস সংস্কার করে এই সরকার যাতে নির্বাচন দেয় এটিও নিশ্চিত করার আহ্বান জানান তিনি।কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ,নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ,দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খানসহ জেলা ও মহানগরের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

Top