আমুর দুই সহকারীসহ ৯৩ জনের নামে মামলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

আমুর দুই সহকারীসহ ৯৩ জনের নামে মামলা


ইমন হাওলাদার:আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সহকারী একান্ত সচিব ফকরুল মজিদ কিরণ ও ব্যক্তিগত সহকারী শাওন খানসহ ৯৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমীন লেলিন মুক্তা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেন।মামলায় সাবেক পি পি আব্দুল মান্নান রসুল, এপিপি অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান মনু, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলালীগের সভানেত্রী শারমিন মৌসুমি (কেকা), সাবেক উপজেলা ভাইস ইসরাত জাহান সোনালীসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২০২২ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পণ্ড ও মিছিল মিটিংয়ে বাধাগ্রস্ত এবং বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক, হাতুড়ি, রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ ককটেল বোমা নিয়ে অতর্কিত হামলা ও বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় বাদী তিন মাসের অন্তঃসত্ত্বা থাকায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামিরা একত্রিত হয়ে তার ওপর নির্যাতন চালায়। আসামিদের নির্যাতনে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় ৯৩ জনের নামে মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব যায়নি। তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Top