চরম দুর্ভোগে ভোলার মানুষ,টানা বর্ষণে জলাবদ্ধতা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

চরম দুর্ভোগে ভোলার মানুষ,টানা বর্ষণে জলাবদ্ধতা


মো.খলিলুর রহমান:গত কয়েকদিনের ধরে ভোলায় টানা বর্ষণ হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন ভোলার বেশিরভাগ নিচু এলাকার মানুষ।এদিকে ফসলের ক্ষেতসহ রাস্তাঘাট ডুবে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষজন।গত তিন দিনে ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের পর সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে।তবে পানি নেমে না যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন নিচু এলাকার মানুষেরাভোলা সদরের ধনিয়া ইউনিয়নের আলগী গ্রামে গিয়ে দেখা গেছে, জলাবদ্ধতায় ডুবে আছে বেশিরভাগ নিচু এলাকা। মানুষের চলাচলের রাস্তা এবং বাড়ির আঙিনায় এখনও জমে আছে পানি। যার ফলে চলাচলে সীমাহীন দুর্ভোগ মানুষের। অনেকের পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত রেহানা, রোকসানা, আবুল হোসেন ও মহিন বলেন, গত কয়েকদিনের বৃষ্টির পানিতে পুরো এলাকা তলিয়ে গেছে। তবে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। ফসল নষ্ট হওয়ার উপক্রম। অন্যদিকে পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় ভেসে গেছে মাছ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবির বলেন, আমনের বীজতলা বা চারার ৩০ ভাগ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।

Top