বরিশালের সাবেক এমপিকে ঢাকার পুলিশের কাছে তুলে দিলো জনতা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালের সাবেক এমপিকে ঢাকার পুলিশের কাছে তুলে দিলো জনতা


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর গুলশান থানায় সোপর্দ করেছে সাধারণ মানুষ। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে গুলশান থানায় সোপর্দ করে স্থানীয়রা।ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিয়াজুল হক জানান, শাহে আলমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, চাঁদার দাবিতে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে শাহে আলম তালুকদারের বিরুদ্ধে মামলা করেন সৈয়দ আতিকুর রহমান বাপ্পী নামে এক ব্যক্তি।গত ১১ সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমির আদালতে এ মামলার আবেদন করা হয়। মামলায় শাহে আলমের সঙ্গে তার তিন ভাইসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অভিযোগ তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক এমপির ভাই ও বানারীপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা তালুকদার, অপর ভাই বরিশাল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ স্বপন, আরেক ভাই রিয়াজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন রায়, ছাত্রলীগের সাবেক সদস্য মশিউর রহমান সুমন, আওয়ামী লীগ কর্মী পরিতোষ গাইন ও রোথেন। এছাড়া অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

Top