চাঁদাবাজির অভিযোগ বরিশাল মহানগর ২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাকিব মল্লিক রাতুল এর বিরুদ্ধে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

চাঁদাবাজির অভিযোগ বরিশাল মহানগর ২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাকিব মল্লিক রাতুল এর বিরুদ্ধে


মো.খলিলুর রহমান: আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠান দখল এবং চাঁদাবাজির অভিযোগ বরিশাল মহানগর ২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাকিব মল্লিক রাতুল এর বিরুদ্ধে।তার বড় ভাই আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত।বরিশাল বিএনপির নাসরিন এর অনুসারী।বরিশাল সরকারি বিএম কলেজের সামনের দোকান থেকে চাদা নেওয়ার অভিযোগসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে চাঁদা দাবির অভিযোগ উঠেছে সাকিব মল্লিক রাতুল বিরুদ্ধে।অভিযোগ সুত্রে আরও জানা যায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও চাঁদা দাবির অভিযোগ রয়েছে।এক দোকানের কর্মচারী নাম না প্রকাশের সত্ত্বে বলেন রাব্বি মল্লিক আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত তিনি আগে চাদা নিত এখন তার ছোট ভাই ২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাকিব মল্লিক রাতুল চাদা দাবি করছেন।

২০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাকিব মল্লিক রাতুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।বরিশাল মহানগর বিএনপি প্রভাবশালী এক নেতা নাম না প্রকাশ করার সত্ত্বে বলেন,এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে।এমন বিতর্কিত কর্মকাণ্ড সংগঠন পরিপন্থী হিসেবে চিহ্নিত করেছে ।

Top