ভোলায় ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৯ জেলে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৯ জেলে


মনির হোসেন:বৈরী আবহাওয়ায় ভোলার চরফ্যাশন উপজেলার ভাষান চরের মেঘনা নদীতে নয় মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন নয়জন জেলে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও তারা উদ্ধার না হওয়ায় উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছে জেলে পরিবারগুলো।এদিকে, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় ব্যাহত হচ্ছে বলে জানান চরমানিকা কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন।এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢালচর মৎস্য ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।ঢালচর ইউনিয়নের বাসিন্দা আলমগীর হোসেন জানান, মোসলেউদ্দিন মাঝির মালিকানাধীন নয়জন মাঝিমাল্লাসহ ঢালচর মৎস্য ঘাট থেকে বৃহস্পতিবার সকালে সাগর মোহনায় মাছ শিকারে যান তারা। মোসলেউদ্দিন নিজেই ট্রলারের মাঝির দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বৈরী আবহাওয়া দেখে ঘাটে ফেরার পথে এদিন রাত সাড়ে ১২টার দিকে উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে যায়। এতে নয়জন জেলে নিখোঁজ হন। প্রাথমিকভাবে নয়জন জেলের মধ্যে তিনজন জেলের নাম ও ঠিকানা জানা গেছে। তারা হলেন- জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসলেউদ্দিন মাঝি, ঢালচর ৩ নম্বর ওয়ার্ডের সুজন ও একই এলাকার কাসেম মোল্লা। বাকি ছয়জনের নাম ও ঠিকানা এখনও জানা যায়নি।

নিখোঁজ জেলে সুজনের বাবা নুরে আলম জানান, সুজনের বয়স ১৮ বছর। তিনি অবিবাহিত। সংসারের হাল ধরতে তার ছেলে জীবিকার তাগিদে মাছ শিকারে নদীতে যায়। আবহাওয়া খারাপ থাকার কারণে ঘাটে ফেরার পথে ট্রলার ডুবে যায়। দুইদিন হয়েছে এখনও ছেলের সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মোসলেউদ্দিন মাঝির একটি জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৈরী আবহাওয়ার কারণে কোস্টগার্ড ও নৌ-পুলিশসহ মৎস্য বিভাগের কর্মকর্তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

Top