২ দিন ধরে বিদ্যুৎহীন পাথরঘাটা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

২ দিন ধরে বিদ্যুৎহীন পাথরঘাটা


ইমন হাওলাদার:বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে সাগর উত্তাল রয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় বরগুনার পাথরঘাটায় দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ।ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জনজীবন।শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে, শুক্রবার বিকেল থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে উপজেলা জুড়ে।জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল রয়েছে। যার ফলে জেলেরা সবাই নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন। এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় চলছে দফায় দফায় বৃষ্টি। যার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা।

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলায় ৩৩ কেভি লাইন ফল্ট এখন পর্যন্ত চালু হয়নি। মঠবাড়িয়া লাইন চালু হলে পাথরঘাটা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে কখন বা কবে নাগাদ চালু করা হবে সেই সময় তিনি জানায়নি।

Top