ভোলায় সাগর মোহনায় ট্রলারসহ ৮ জেলে নিখোঁজ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ভোলায় সাগর মোহনায় ট্রলারসহ ৮ জেলে নিখোঁজ


মনির হোসেন:ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে একটি ট্রলারসহ ৮ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ভাসান চরের সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তারা।নিখোঁজ জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা।তিনি জানান, শুক্রবার বিকেলে ঢালচরের মোসলেউদ্দিন মাঝির নেতৃত্বে ৮ জেলে ভাসান চরের সাগর মোহনায় মাছ শিকার করতে যান। কিন্তু রাত ১১টার পর থেকে শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যায়নি। সব জেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তার দাবি, যেখানে জেলেরা মাছ শিকার করতে গেছেন সেখানে ফোনের নেটওয়ার্ক থাকে। তবে গতকাল সন্ধ্যার পর রাত পর্যন্ত ঝড়ে নদী ও সাগর মোহনা উত্তাল থাকায় হয়তো ওই ট্রলারটি স্রোতে দিক হারিয়ে গভীর সাগরে নেটওয়ার্কের বাইরে চলে গেছে।দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, এ বিষয়ে তাকে কেউ এখনো জানায়নি। তবে তিনি খোঁজ-খবর নিচ্ছেন।

Top