বরগুনার তালতলীতে নদী ও ইলিশ রক্ষায় ব্যতিক্রমী নৌ-র‍্যালি - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরগুনার তালতলীতে নদী ও ইলিশ রক্ষায় ব্যতিক্রমী নৌ-র‍্যালি


ইমন হাওলাদার:বরগুনার তালতলীতে নদী ও ইলিশ রক্ষায় ব্যতিক্রমী নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রর সামনে পায়রা নদীতে এ কর্মসূচি পালিত হয়।এছাড়াও নদীর তীরে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।সেখানে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, বরিশালের ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রর বর্জ্য পায়রা নদীতে ফেলার কারণে ইলিশ কমে যাচ্ছে। এছাড়াও নির্গত কালো ধোঁয়ায় টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই অবিলম্বে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পসহ সব কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে।

এসময় শুভসন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া, তেঁতুল বাড়িয়া নদীভাঙন রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি সমন্বয়ক সুলতানা আহমেদ, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান ও পরিবেশকর্মী মোস্তাফিজ, ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Top