৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে নতুন করে দেশ আবার স্বাধীনতা পেয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে নতুন করে দেশ আবার স্বাধীনতা পেয়েছে


মো.খলিলুর রহমান:৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে নতুন করে দেশ আবার স্বাধীনতা পেয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শনিবার (১৪ সেপ্টেম্বর)দুপুরে বরিশালের আগৈলঝাড়া গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।রেজাউল করীম বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ স্বাধীন দেশ হলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। দেশে কোনো স্বাধীনতা ছিল না। বাংলাদেশে জুলুম, খুন, গুম দেখেছি। এগুলো আর করতে দেবো না। রাজনীতি হলো দেশ ও জনগণের জন্য। আমাদের মাথার ওপরে অনেকে লবণ রেখে বড়ই খেয়েছেন। আমরা আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চাই না।তিনি আরও বলেন, জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলনের সব সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ১৮ কর্মী শাহাদাতবরণ করেছেন। প্রায় ৫ শতাধিক কর্মী আহত হয়েছেন। সুতরাং দেশের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসলামকে বাদ দিয়ে করা যাবে না।

ইসলামী আন্দোলনে আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি মাওলানা ছরোয়ার হোসেন, আগৈলঝাড়া বিএইচপি একাডেমির (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাওলানা মো.. ফজলুল হক ও শাহিন বখতিয়ারসহ প্রমুখ।

Top