বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন দায়িত্ব গ্রহণ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন দায়িত্ব গ্রহণ


ইমন হাওলাদার:বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)ও অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)মনদীপ ঘরাই ।তিনি জানান,সকালে বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

এ সময় তিনি রাষ্ট্রের এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।বরিশালের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Top