যারা অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

যারা অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা


এ বি এম তারেক:বিগত ১৬ বছরে বরিশালে লাইসেন্স পাওয়া অস্ত্রের মধ্যে পাঁচটি এখনো জমা পড়েনি।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানিয়েছেন,বেসামরিক জনগণকে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বরিশাল মহানগরসহ জেলায় ১৯৭টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে লাইসেন্সগুলো স্থগিত করা হয়।যে কারণে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।এরমধ্যে এখনো মহানগর এলাকার পাঁচটি অস্ত্র জমা পড়েনি।সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান বলেন,জমা না দেওয়া পাঁচটি অস্ত্রের মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

তারা নিজ উদ্যোগে অস্ত্রগুলো জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান,ওই অস্ত্র উদ্ধারে অভিযানও চলছে।সূত্র মতে,যে পাঁচটি অস্ত্র জমা পড়েনি তার মধ্যে রয়েছেন,জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর কনিষ্ঠ ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ,মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন,নগরীর বাসিন্দা সাব্বির আহম্মেদ, এজাজুল হক ও মনিরুল ইসলাম।

Top