বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালালেন মাদককারবারি স্বামী - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালালেন মাদককারবারি স্বামী


এ বি এম তারেক:বরিশালে বসতঘরে অভিযান চালিয়ে দুইশ’ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার মাদককারবারি স্বামী এক সহযোগীকে নিয়ে পালিয়ে যায়।আটক মোসা.ফাতেমা আক্তার বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী।বিষয়টি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল।তিনি জানান,বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে বুধবার মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. ফাতেমা আক্তারের হেফাজত হতে দুইশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এসআই আরও জানান,এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত অপর দুজন পালিয়ে যায়।তারা হলেন -মধ্যে ফাতেমার স্বামী ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তাদের সহযোগী মো. নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু ব্যাপারী।এ ঘটনায় আটক ও পলাতক দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার এ পুলিশ পরিদর্শক।

Top