ট্রাকের চাপায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ট্রাকের চাপায় অটোরিকশাচালক ও যাত্রী নিহত


মোহাম্মাদ আরিফ হোসেন :বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশারচালক ও যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুরিয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন- অটোরিকশার যাত্রী পোল্ট্রি খামারি উপজেলার খাজুরিয়া এলাকার বাসিন্দা মৃত সেকেলে উদ্দিনের ছেলে নুর হোসেন কাজী (৬০) ও অটোরিকশাচালক গৌরনদী উপজেলার শ্যাওড়া এলাকার আব্দুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩)। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সরকার জানান, উপজেলার পয়সারহাট থেকে চাল বোঝাই করে একটি ট্রাক পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলো। এ সময় গৌরনদী থেকে একদিন বয়সী মুরগি বাচ্চা নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন অটোরিকশাচালক হেলাল শরীফ ও নুর হোসেন কাজী। অটোরিকশা পাকুরিয়ারপাড় এলাকায় পৌঁছালে ট্রাকের চাপায় উভয় যান দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top