পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার


মনির হোসেন:বরিশাল ডাক বিভাগের মেইল প্রসেসিং অফিসের বাউন্ডারির মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতাকর্মী জনী হেলা ঘাস কাটতে গিয়ে এটি দেখতে পান। পরে পুলিশ ও সেনা সদস্যরা এলাকাটি ঘিরে রাখে। এতে এলাকায় আতংক দেখা দিয়েছে।সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নগরীর সার্কুলার রোডে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে গ্রেনেডসদৃশ বস্তুটি দেখতে পাওয়া যায়। পরে বিকাল সাড়ে ৩টায় শেখ হাসিনা সেনানিবাসের বিষ্ফোরক বিশেষজ্ঞ দল পৌঁছার পর সেটি উদ্ধার করা হয়।পরিচ্ছন্নতাকর্মী জনী হেলা বলেন, সকাল ঘাস কাটতে গিয়ে বস্তুটি দেখতে পাই। হিন্দি সিনেমায় এমন বস্তুটি আগে দেখেছি। সে অনুমানে বুঝতে পারি এটি বোমা জাতীয় কিছু হবে। পরে মেইল প্রসেসিং সেন্টারের পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার ৯৯৯ এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর মেজর মো. রাশেদ সাংবাদিকদের জানান, গ্রেনেড নিস্ক্রিয় টিম আসার পর সেটি উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Top