শ্রমিককে মারধরের ঘটনায় অভ্যন্তরীণ ১২ রুটের বাস চলাচল বন্ধ রেখেছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শ্রমিককে মারধরের ঘটনায় অভ্যন্তরীণ ১২ রুটের বাস চলাচল বন্ধ রেখেছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন


ইমন হাওলাদার:বরিশালে যাত্রী ডেকে মাহেন্দ্রায় তোলাকে কেন্দ্র করে বাসের এক শ্রমিককে মারধরের ঘটনায় অভ্যন্তরীণ ১২ রুটের বাস চলাচল বন্ধ রেখেছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। পরে তারা মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি জানান। এ সময় বরিশালে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে কর্মবিরতি পালন করছেন অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকরা।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন।ফলে বরিশাল, বানারিপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুরসহ অভ্যান্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুভোর্গে পড়েছে সাধারণ যাত্রীরা।

বাস শ্রমিকরা জানান, মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ হওয়ার পরও নিয়মিত চলাচল করছে। এছাড়া তারা বাসের যাত্রী ডেকে মাহিন্দ্রায় তোলে। এ ঘটনায় ইমন নামের এক বাস শ্রমিক প্রতিবাদ করলে তাকে মারধর করে আহত করে থ্রি হুইলার চালকরা।জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, তাদের দীর্ঘ দিনের দাবি কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মহাসড়কে চলাচল করা নিষিদ্ধ থ্রি হুইলার স্ট্যান্ড সরাতে হবে। পাশাপাশি বাসের কোনো যাত্রীকে তারা জোর করে মাহেন্দ্রায় উঠাতে পারবে না।

Top