যৌথ অভিযানে নৌবাহিনী সহযোগিতা করছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

যৌথ অভিযানে নৌবাহিনী সহযোগিতা করছে


মো.খলিলুর রহমান:ভোলায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, সশস্ত্র সেনা, নৌ ও বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রমে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন কজে অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানে নৌবাহিনী সহযোগিতা করছে। যতদিন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন হবে সরকারি নির্দেশ মোতাবেক ততোদিনই সহযোগিতা করা হবে।সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমসহ সকল জনগণের সহযোগিতা প্রয়োজন।

ভোলা জেলায় প্রায় ১৫০ কিলোমিটারের মতো জলপথ রয়েছে। সেই জলপথ পাহারা দেওয়ার জন্য পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে। বর্তমানে আমাদের নৌবাহিনীর সদস্যরাও কাজ করছে। প্রয়োজনে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। নৌপথগুলোতে চাঁদাবাজি, সহিংসতা বন্ধের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Top