বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে


মো.খলিলুর রহমান:ঝালকাঠির কাঁঠালিয়ায় বীজতলা নিয়ে দ্বন্দ্বে সুলতান খান(৭০)নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।এসময় দুই নারীসহ আরও চারজন আহত হয়েছেন।শনিবার (৭ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলি খানের ছেলে।নিহতের পুত্রবধূ ফাতিমা অভিযোগ করে জানান, প্রতিপক্ষের লোকজনের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির, স্বপনসহ বেশ কয়েকজন বিরোধীয় জমিতে বীজ রোপণ করতে আসেন।এ সময় তাদের নিষেধ করলে হামলা চালায় প্রতিপক্ষরা। এক পর্যায়ে তারা সুলতান খানকে কুপিয়ে হত্যা করে। এসময় আরও চারজনকে আহত হন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহেদ খান জানান, সুলতান খানকে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সমীর কুমার দাশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top