পটুয়াখালীতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে অন্ধ কল্যাণ সমিতির দুই গ্রুপ - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

পটুয়াখালীতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে অন্ধ কল্যাণ সমিতির দুই গ্রুপ


মো.খলিলুর রহমান:পটুয়াখালীতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে অন্ধ কল্যাণ সমিতির দুই গ্রুপ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৃথক এ কর্মসূচি পালিত হয়।সকালে অন্ধ কল্যাণ সমিতি জবরদখল মুক্ত করে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন, কমিউনিস্ট পার্টির নাসির উদ্দীন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।পটুয়াখালীতে অন্ধ কল্যাণ সমিতির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি অপরদিকে গত ৫ সেপ্টেম্বর গঠিত বিএনপি নেতা মোশতাক আহম্মেদ পিনু ও যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের কমিটিকে স্বাগত জানিয়ে একই স্থানে সমাবেশ করেছে একটি গ্রুপ।

সকালে সোনালী ব্যাংক চত্বর থেকে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান প্রমুখ।

Top