ছাত্রদল নেতা হত্যা চৌদ্দ বছর পর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ ৪১ জনের নামে মামলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

ছাত্রদল নেতা হত্যা চৌদ্দ বছর পর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ ৪১ জনের নামে মামলা


ইমন হাওলাদার:পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর নামে হত্যা ও লুটতরাজ মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।রোববার (৮ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালতে অভিযোগ দিলে বিচারক সেটি আমলে নিয়ে ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।বাদী পক্ষের আইনজীবী খন্দকার শাহাব উদ্দিন ও আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।১৪ বছর আগে ছাত্রদল নেতা জিয়াউর রহমানের মৃত্যুর ঘটনায় তার ভাই উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়,হাসিনা বিরোধী আন্দোলন বন্ধ করার জন্য আসামিরা ২০১০ সালের ২৪ অক্টোবর পরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে হত্যা করে।তৎকালীন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুবের বাসায় হত্যার পরিকল্পনা শেষে মহবুব ও তার দলের সাধারণ সম্পাদক রাকিবুল আসামিদের কিলিং মিশনের জন্য অর্থায়ন করে। এতে আসামিরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলযোগে বাদীর ঘর থেকে অস্ত্রের মুখে জিম্মি পাখিমারা বাজারে নিয়ে যায়। ১-৪ নম্বর আসামির নির্দেশে জিয়ার হাত-পা, বুক, পিঠে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তারা বাদীর বাড়ি থেকে ১৭টি গরু, মূল্য অনুমান ১০ লাখ টাকা ও ১৬টি ছাগল লুটে নিয়ে যায়।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, আদালতের আদেশ হাতে পেয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Top