মায়ের বুকের দুধ শ্বাসনালিতে আটকে ১৮ দিন বয়সী শিশু কন্যার মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

মায়ের বুকের দুধ শ্বাসনালিতে আটকে ১৮ দিন বয়সী শিশু কন্যার মৃত্যু হয়েছে


ইমন হাওলাদার:বরিশালের আগৈলঝাড়ায় মায়ের বুকের দুধ শ্বাসনালিতে আটকে ১৮ দিন বয়সী শিশু কন্যার মৃত্যু হয়েছে।রোববার(৮ সেপ্টেম্বর) সকালে উজিরপুর উপজেলার জল্লা গ্রামে এ ঘটনা ঘটে।মারা যাওয়া শিশু কন্যা হলো মুগ্ধ। সে উজিরপুর উপজেলার জল্লা গ্রামের রকিবুল ইসলামের কন্যা।পরিবারের বরাতে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার গাইন বলেন,সকালে শিশু কন্যাকে তার মা বুকের দুধ খাইয়ে বিছানায় শুইয়ে দেয়।কিছুক্ষণ পরে এসে দেখতে পায় শিশুর নাক থেকে দুধ বের হওয়া ও সে নড়াচড়া করে না।তখন তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।তখন শিশুকে মৃত ঘোষণা করা হয়।

ডা.শিশির বলেন, শিশুর দুধ খাওয়ানোর পর এটা বমি হয়।এটা মুখ কিংবা নাক দিয়ে বের হয়।তাই দুধ খাওয়ানোর পর অন্তত ১০ মিনিট শিশুকে কোলে রাখা উচিত।এতে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

Top