কৃষকদের অন্তত ২০ হাজার হেক্টর জমির আমনের চারা ও বীজতলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

কৃষকদের অন্তত ২০ হাজার হেক্টর জমির আমনের চারা ও বীজতলা


ইমন হাওলাদার:ভোলায় কয়েক দফা জোয়ার ও টানা বর্ষণে তলিয়ে গেছে কৃষকদের অন্তত ২০ হাজার হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। পুরো বীজতলা ভেসে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।শুধু তাই নয়, পানিতে ডুবে আছে সবজিসহ অন্যান্য ফসল। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তরা কীভাবে ঘুরে দাঁড়াবেন সে চিন্তায় দিশেহারা কৃষক।ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম সরেজমিন গিয়ে জানা গেছে, মৌসুমের শুরুতে প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে আমনের বীজতলা করতে পারেননি ভোলার কৃষকরা। যখন জমি প্রস্তুত করেন ঠিক তখনি জোয়ার-বৃষ্টিতে তলিয়ে যায় বীজতলা। নষ্ট হয়ে যাওয়ার পর পুনরায় বীজতলা তৈরি করেন তারা। তবে চার দফা জোয়ার আর ভারী বর্ষণে ফের ডুবে যায় আমনের ক্ষেত, গ্রীষ্মকালীন সবজি ও পানের বরজ। যে কারণে ক্ষতির মুখে কৃষকরা।

অনেকেই ধার দেনা আর এনজিও থেকে ঋণ নিয়ে চরম বিপাকে পড়েছেন। ক্ষতির মুখে থাকা কৃষকরা নতুন করে কীভাবে ঘুরে দাঁড়ানোর এমন চিন্তার ছাপ তাদের মধ্যে।রাজাপুর ইউনিয়নের কৃষক জাহাঙ্গির মিঝি, ইসহাক, মনির ও সালাউদ্দিন বলেন, জোয়ারে বেশ কয়েকবার বীজতলা নষ্ট হয়ে গেছে। পুনরায় তৈরি করেছি তাও জোয়ারে নষ্ট হয়েছে।এ ব্যাপারে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর বলেন, সংকট মোকাবেলায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। জোয়ারে কিছুটা ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এ বছর জেলায় এক লাখ ৭৬ হাজার হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

Top