আওয়ামী লীগ নেতার হামলা, নির্যাতন ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

আওয়ামী লীগ নেতার হামলা, নির্যাতন ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


মনির হোসেন:আওয়ামী লীগ নেতার হামলা, নির্যাতন ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক বিএনপি নেতা।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দবদবিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিমন।এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় আমি ৬-৭টি রাজনৈতিক মামলা খেয়েছি। আমার বাড়িতে গুলি করেছে। ৫ আগস্ট সরকার পতনের পর আবারও দবদবিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম বাদল খন্দকার ও তার ভাই খন্দকার মোস্তাক আহম্মেদ মিন্টুসহ আরও সন্ত্রাসীরা আমার পোস্টার ছিড়ে ফেলেছে। আমাকে হত্যার পরিকল্পনা করেছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তারপরও আমাকে নাজেহাল করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে ওইসব সন্ত্রাসীদের বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর শিকদার, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরোয়ার হাওলাদার ও সজিব খন্দকারসহ অন্যান্যরা।

Top