বরিশালের গৌরনদীতে রাশেদ সিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলা - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

বরিশালের গৌরনদীতে রাশেদ সিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলা


এ বি এম তারেক:বরিশালের গৌরনদীতে রাশেদ সিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আল আমিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আল আমিন গৌরনদী উপজেলার বড় দুলালি এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে।এতে বলা হয়, রাশেদ শিকদারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আল আমিন ও তার সহযোগীরা। গত ১৬ আগস্ট সন্ধ্যায় রাশেদকে গৌরনদীর বার্থী বাজারের কামরুল খানের কসমেটিক্সের দোকানের সামনে দেখতে পেয়ে আল আমিনসহ অজ্ঞাতনামা আসামিরা এলোপাতাড়ি, চড়, থাপ্পড়, ঘুসি দিয়ে তাকে জখম করেন। আত্মরক্ষার্থে বাজারের সুমন সরকারের দোকানের সামনে আশ্রয় নিলে আল আমিনসহ তার সহযোগীরা লাঠি দিয়ে রাশেদের মাথায় জখম করে। এতে রাশেদ গুরুতর আহত হন। পরে স্থানীয় চৌকিদার মো. হাকিম তালুকদার তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়া পথে তার মৃত্যু।

এ ঘটনায় গত ১৭ আগস্ট গৌরনদী মডেল থানায় ভিকটিমের বড় ভাই রাসেল শিকদার একটি হত্যা মামলা দায়ের করেন।বিষয়টি র‌্যাবের নজরে এলে র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে।শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের একটি বাজার থেকে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় মামলা হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন আল আমিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন এ ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। আল আমিনকে গৌরনদী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

Top