শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে


এ বি এম তারেক:গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে। শেখ হাসিনার পতনের পর সমগ্র মানুষের প্রত্যাশা এ দেশ এখন নতুনভাবে চলবে।একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুণরা নেতৃত্ব দেবে। যেই তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ।শুক্রবার (৬ সেপ্টেম্বর) সড়ক পথে নিজ জেলা পটুয়াখালী যাওয়ার পথে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।নুর বলেন, ২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন সর্বত্র জায়গায় তরুণদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সেজন্য তরুণদেরও সর্বস্তরের জনগণের পালস বুঝে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এতদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিল। আজকে যে-সব তরুণরা রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান, তাদের এসব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারে, তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে।এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Top