আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না


ইমন হাওলাদার:বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরের ফারিয়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

বক্তারা বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েও ষড়যন্ত্র বন্ধ করেনি। তাই জামায়াতের প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে। আমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না।তারা আরও বলেন, আমরা প্রত্যেকে নিজেদের আমল, আখলাক, ইমানকে আরও মজবুত করে আল্লাহর জন্য নিজেকে তৈরি করবো।এ সময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমানসহ অন্যরা।

Top