একটি কাভার্ডভ্যান থেকে ১০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে - Alokitobarta
আজ : সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআইডব্লিউটিএ প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন; পিপিআর ও ই-জিপি বিধিমালা মেন... বরিশাল নগরীর গির্জা মহল্লার মোবাইল বাজারে চোরাই ফোন ক্রয়-বিক্রিরের অভিযোগ, থানায় জিডি সততাই সাফল্যের মাপকাঠি: কর্মদক্ষতা ও স্বচ্ছতায় অনন্য বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সা... কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত

একটি কাভার্ডভ্যান থেকে ১০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে


আলোকিত বার্তা:ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।এসময় মেসার্স দ্বীপ ভোলা ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এ জরিমানা করেন।ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা নিষিদ্ধ পলিথিন বোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করে।

পরে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিবহন এজেন্সিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করেন।তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।

Top